ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাঁটু-কনুইয়ের কালো দাগ কিসের ইঙ্গিত?

  • আপডেট সময় : ০৮:০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • 79

হাঁটু-কনুইয়ের কালো দাগ কিসের ইঙ্গিত?

অনেকেরই কনুই-হাঁটুতে কালো দাগ ছোপ থাকে। তবে এই দাগ ছোপ নিয়ে কারোই তেমন মাথাব্যথা থাকে না। গুরুত্বও দেন না খুব একটা। তবে চিকিৎসা বিজ্ঞান বলছে, এই দাগ নিয়ে ভাবনাচিন্তা করা প্রয়োজন।

কারণ, নানা কঠিন রোগের ইঙ্গিত হতে পারে এই দাগ।

তাই একেবারে অবহেলা না করে, চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নিন, সত্যি এই দাগ ছোপ কোনো জটিল অসুখের লক্ষণ নয় তো? আজকের প্রতিবেদনে জানুন সেই বিষয়।

কনুই ও হাঁটুর কালো দাগ ছোপ হতে পারে অ্যাকানথোসিস নিগ্রিক্যানস।

টাইপ-২ ডায়াবেটিস, স্থূলতা, হরমোনজনিত সমস্যার লক্ষণ হতে পারে এটি। আবার এই কালো দাগছোপই হতে পারে ক্যান্সারের মতো জটিল রোগের উপসর্গ। তাই একেবারে শুরুতেই গুরুত্ব দিন। ভুলেও অবহেলা করবেন না।

আবার কোনো কোনো চিকিৎসকের মতে, কনুই ও হাঁটুতে কালো দাগের নেপথ্যে ভিটামিনের অভাবও হতে পারে। বিশেষজ্ঞদের দাবি, ভিটামিন বি ১২-এর ঘাটতির ফলাফল হতে পারে। অবশ্য ভিটামিনের ঘাটতিতে অতিরিক্ত ক্লান্তিও অনুভব করতে পারেন। তাই এমন সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনমতো পরীক্ষা নিরীক্ষা করান।

অবশ্যই ওষুধ ও খাদ্যাভ্যাসের দিকে নজর দিন।

ত্বকের সমস্যাতেও কনুই ও হাঁটুতে কালো দাগ ছোপ দেখা দিতে পারে। এটি একজিমা, সেরিওসিসসহ নানা রোগের উপসর্গ হতে পারে। তবে অনেকক্ষেত্রেই দেখা যায়, শুধু অবহেলার ফলে কনুই ও হাঁটুর কালো দাগ ছোপ দীর্ঘস্থায়ী হতে পারে। তাই যত্ন নিন। জেনে নেওয়া যাক কিভাবে যত্ন নেবেন—

  • হাঁটু ও কনুইয়ে অবশ্যই সপ্তাহে ১-২বার স্ক্রাব করুন।
  • প্রতিদিন ভালো করে ময়েশ্চারাইজার লাগান।
  • দীর্ঘক্ষণ শক্ত জায়গায় কনুই কিংবা হাঁটু রেখে কাজ করবেন না। তাতে দাগ আরো দীর্ঘস্থায়ী হতে পারে।
  • অবশ্যই রোদে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করুন।
  • কনুইয়ের যত্নে লম্বা হাতার পোশাক পরুন।
  • তাতেও কনুই ও হাঁটুর কালো দাগ ছোপ না উঠলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হাঁটু-কনুইয়ের কালো দাগ কিসের ইঙ্গিত?

আপডেট সময় : ০৮:০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫