লাখাই থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে লাখাই থানা পুলিশ।
জানযায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ লাখাই থানার নেতৃত্বে অদ্য (১২ আগস্ট, ২০২৬ খ্রিঃ) তারিখে( দুপুর ১২:৩০মিঃ) ঘটিকায় লাখাই থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মহরম আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গাজা গাছসহ গ্রেফতার করেছে।
এই বিশেষ অভিযানে লাখাই থানার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো:মহরম আলী (৫৫)’র বসত ঘরের পেছনে পশ্চিম পাশে সযত্নে বেড়া দিয়ে চাষ করা অবস্থায় মাদকদ্রব্য গাঁজার গাছ ডাল ও পাতাসহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছের দৈর্ঘ্য ৮ ফুট ২ ইঞ্চি এবং ওজন ১ কেজি ১০ গ্রাম।
ঘটনাস্থলে প্রাপ্ত গাঁজার গাছ জব্দসহ আসামী মো:মহরম আলী (৫৫) পিতামৃত সোনাই মিয়া, সাং- লক্ষীপুর, ইউপি- মোড়াকরি, থানা- লাইখাই, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করে থাসা হেফাজতে নিয়ে আসা হয়।
এ বিষয়ে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা মহরম আলীর বাড়ীতে অভিযান চালিয়ে গাজার গাছসহ মহরম আলী কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।আইনি প্রক্রিয়া শেষে আসামি কে আদালতে প্রেরণ করা হবে।
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) 

























