ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে বিশেষ সম্মাননায় ভূষিত আলিয়া ভাট

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • 61

সৌদি আরবে বিশেষ সম্মাননায় ভূষিত আলিয়া ভাট

বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য রেড সি চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। চলমান এই উৎসবের এক গালা ডিনারে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা।

সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত আলিয়া ভাট জানান, বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী মহাবিশ্বের একটি প্রতিচ্ছবি হলো গোল্ডেন গ্লোবস, আর এর অংশ হতে পেরে তিনি আনন্দিত।

অভিনেত্রীর ভাষ্যে, ‘গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী জগতের একটি আইকনিক অংশ, এবং আমি এর অংশ হতে পেরে আনন্দিত।

আমি ক্ষমতাবান ও যোগ্য নারীদের আরও গল্প বলার মাধ্যমে আমার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।’

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আলিয়া ভাটের সম্মাননা উপলক্ষে তার ক্যারিয়ার উদযাপনে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করে।

এই প্রদর্শনীতে আলিয়ার ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে তার যাত্রাপথ তুলে ধরা হয়।

এছাড়াও উৎসবে রেড কার্পেটে আলিয়ার উপস্থিতি ছিল বিশেষভাবে নজরকাড়া।

তার অসাধারণ সৌন্দর্য এবং গ্ল্যামারপূর্ণ সাজ পুরো অনুষ্ঠানের ভেন্যু মাতিয়ে দেয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সৌদি আরবে বিশেষ সম্মাননায় ভূষিত আলিয়া ভাট

আপডেট সময় : ১০:২৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫