চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে নেমে এসেছে হতাশা। গত বছরের তুলনায় চলতি বছরে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে।
উপজেলার প্রকাশিত ফলাফল অনুযায়ী, সর্বোচ্চ পাশের হার পাওয়া মগধরা স্কুল অ্যান্ড কলেজেও উত্তীর্ণ হয়েছে মাত্র ৪৩.১০ শতাংশ শিক্ষার্থী। এর পরেই রয়েছে উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ ৩৫.৭৮ শতাংশ, এম. আর. কলেজ ৩৪.৭৩ শতাংশ, আবুল কাসেম হায়দার মহিলা কলেজ ৩১.১৫ শতাংশ, সাউথ সন্দ্বীপ কলেজ ২৯.৩৪ শতাংশ এবং সরকারি হাজী আবদুল বাতেন কলেজে মাত্র ১৯.১০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সবচেয়ে কম ফল করেছে মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেখানে পাশের হার মাত্র ১২.৫০ শতাংশ।


























