এমন সন্দেহ একেবারেই অস্বাভাবিক নয়। তাই কিছু লক্ষণে বুঝে নিন আপনার সঙ্গী আপনার প্রতি লয়াল কি না। চলুন, জেনে নেওয়া যাক—
ভুল বোঝাবুঝি
নানা ভুল বোঝাবুঝির পরও আপনারা যদি একসঙ্গে থেকে যান, তবে বুঝতে হবে আপনাদের জুটি অটুট।
সব ভুল বোঝাবুঝি, ঝগড়া-অশান্তি কাটিয়ে উঠতে পারেন। একে অপরের ভুলটা বোঝেন এবং সেটি স্বীকার করে নিতেও দ্বিধাবোধ করেন না। দুই জনের দিক থেকেই সম্পর্কটি টিকিয়ে রাখার সমান চেষ্টা দেখতে পাওয়া গেলে বুঝে নিতে হবে তিনিই আপনার এক জন
যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস
সঙ্গীর উপস্থিতিতে আপনার মনে শান্তি অনুভূত হয়।
মনের অবস্থা
আপনার মনের অবস্থা ঠিক কী, সেটা বলার আগেই সঙ্গী তা ধরে ফেলেন। একে অপরের সঙ্গে মনের গভীর মিল না থাকলে এমনটা হওয়া সম্ভব নয়।
বাকি জীবন কাটাতে চাওয়া
আপনার ষষ্ঠেন্দ্রিয় আপনাকে বলে চলে যে, এই মানুষটাই সেই মানুষটা যার সঙ্গে আপনি বাকি জীবনটা কাটাতে চান। যদি কঠিন মুহূর্তেও এমনটাই মনে হয়, তাহলে বুঝবেন আপনার বর্তমান সঙ্গীই আপনার জীবনসঙ্গী। রাগের মুহূর্তেও তার প্রতি আপনার ভালবাসা ও মনের টান কমবে না।
তৃতীয় ব্যক্তির উপস্থিতি
কোনো তৃতীয় ব্যক্তি সম্পর্কের ভাঙন ঘটাতে চাইলেও তিনি সফল হন না। সঠিক মানুষের সঙ্গে সম্পর্কের বন্ধন এতটাই মজবুত হয় যে, তা সহজে ভেঙে ফেলা যায় না। এ ক্ষেত্রে স্বয়ং দৈবশক্তি সম্পর্কের রক্ষক হিসেবে কাজ করে বলে মনে করা হয়।
জীবনযাপন ডেস্ক 

























