নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের প্রয়াত প্রখ্যাত কবি রওশন ইজদানীর স্মৃতিধন্য ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রওশন ইজদানী একাডেমি (উচ্চ বিদ্যালয়)-এ আজ অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান।
রবিবার (৯ আগস্ট) বিকাল দুইটায় বিদ্যালয়ের হল রুমে রাজিব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর কবির।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদার,অভিভাবক সদস্য আশরাফুল হক টিপু,শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম রুবেল ও সহকারি শিক্ষক রফিকুল ইসলাম আকন্দ, মেহেদী হাসান জুয়েল,রঞ্জন চন্দ্র দাস এবং শিবির আহমেদ খান কিরণ,অভিভাবক আজিজুল ইসলাম,আক্কেল আলীসহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ,অভিভাবকবৃন্দ,
শিক্ষার্থীবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার।
সভাপতির বক্তব্যে রাজিব তালুকদার বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে অভিভাবকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। তিনি অভিভাবকদের প্রতি সপ্তাহে অন্তত একবার বিদ্যালয়ে এসে সন্তানদের উপস্থিতি ও পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার আহ্বান জানান,পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গঠনমূলক পরামর্শ প্রদানের অনুরোধ করেন। বক্তব্যের শেষে তিনি উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এর পূর্বে প্রধান শিক্ষকের বক্তব্য শেষে প্রাক্-নির্বাচনী পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হয়। এ উপলক্ষে তিনি শিক্ষার্থীদের আসন্ন সাফল্য কামনা করে উপস্থিত অভিভাবক ও এলাকাবাসীর কাছে দোয়া এবং আন্তরিক সহযোগিতা প্রার্থনা করেন।
আমিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: 

























