ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ১৭ শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনা সমর্থন করে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রচেষ্টাকে মাত্র ১৭ শতাংশ আমেরিকান সমর্থন করে বলে রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে। একই সঙ্গে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটারই দ্বীপটি দখলের জন্য সামরিক শক্তি ব্যবহারের বিরোধিতা করেছেন।

দুই দিনব্যাপী এই জরিপটি মঙ্গলবার শেষ হয়। এতে গ্রিনল্যান্ডকে ঘিরে ন্যাটো মিত্র ডেনমার্কের প্রতি ট্রাম্পের হুমকি নিয়ে ব্যাপক উদ্বেগের প্রতিফলন দেখা যায়।

গ্রিনল্যান্ড শতাব্দীর পর শতাব্দী ধরে ডেনমার্কের একটি অঞ্চল।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বুধবার হোয়াইট হাউসে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর এক দিন আগে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ ডেনমার্কের অংশ হিসেবেই থাকতে চায়।

ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজসম্পদে সমৃদ্ধ এই ভূখণ্ডে রাশিয়া বা চীনের দখল ঠেকাতে ওয়াশিংটনের এর মালিকানা থাকা প্রয়োজন।

হোয়াইট হাউসের কর্মকর্তারা গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে সামরিক শক্তি ব্যবহার বা ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হতে গ্রিনল্যান্ডবাসীদের রাজি করাতে এককালীন অর্থ প্রদানের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

রয়টার্স/ইপসোস জরিপে অংশ নেওয়া ৪৭ শতাংশ উত্তরদাতা গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিরোধিতা করেছেন, আর ৩৫ শতাংশ জানিয়েছেন তারা এ বিষয়ে নিশ্চিত নন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাত্র ১৭ শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনা সমর্থন করে

আপডেট সময় : ১১:৪২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬