ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের পার্লামেন্টে শ্রদ্ধা জানানো হবে খালেদা জিয়াকে

বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদায় জিয়াকে স্মরণ করবে ভারতের পার্লামেন্ট। বুধবার (২৮ জানুয়ারি) রাজ্যসভায় এই শ্রদ্ধা জানানো হবে।

২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই প্রয়াত সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করবে ভারতের সংসদের দুই কক্ষ।

সংসদের কার্যতালিকা অনুযায়ী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার মাধ্যমে অধিবেশন শুরু করবেন।

এরপর অধিবেশনে প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়াসহ মোট তিনজনের জন্য শোক প্রস্তাব তোলা হবে।প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান। তিনি বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া গত কয়েক দশক ধরে দেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র ছিলেন।

বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব রেখে গেছেন। বিশেষ করে রাজনৈতিক সংকট ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সময় তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।ভারতীয় পার্লামেন্টে তার প্রতি শ্রদ্ধা জানানোয় খালেদা জিয়ার দক্ষিণ এশীয় রাজনীতিতে গুরুত্ব ও মর্যাদার স্বীকৃতি পাওয়া যায়। একই সঙ্গে প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশ–ভারত সম্পর্ক গড়ে তোলা ও তা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার অবদানের প্রতিফলনও এতে স্পষ্ট হয়ে উঠেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভারতের পার্লামেন্টে শ্রদ্ধা জানানো হবে খালেদা জিয়াকে

আপডেট সময় : ০৯:০০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬