ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করিমগঞ্জের দরিদ্র শ্রমিকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

​কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক দরিদ্র শ্রমিক ঢাকার জিরাবো এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। নিহত শ্রমিকের নাম মো. আব্দুল মান্নান। তিনি উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধীতপুর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।
​পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান জীবিকার তাগিদে ঢাকার সাভারের জিরাবো এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। (৫ জুন) শুক্রবার ভোর ৬টার দিকে ওই বাসার টিনের চালের ওপর ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এতে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায় এবং ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান মারা যান।
​জানা যায়, আসন্ন ঈদুল আজহার ছুটিতে তাঁর স্ত্রী ও তিন ছোট ছোট কন্যাসন্তান আগেই গ্রামের বাড়ি ধীতপুরে চলে এসেছিলেন। ঘটনার সময় আব্দুল মান্নান ওই ভাড়া বাসায় একাই ছিলেন।
​এদিকে আজ (৫ জুন) বিকেলে তাঁর মরদেহ ঢাকা থেকে করিমগঞ্জের গ্রামের বাড়িতে আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে পারিবারিক কবরস্থানে ধর্মীয় নিয়ম মেনে তাঁর দাফন সম্পন্ন করা হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করিমগঞ্জের দরিদ্র শ্রমিকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ১২:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬