সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট ঘিরে চা-প্রেমীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দাবি করা হচ্ছে, চা তৈরির ১৫-২০ মিনিটের মধ্যে না খেলে তা ব্যাকটেরিয়ার আঁতুড়ঘরে পরিণত হয়।
দুধ খুব দ্রুত পচনশীল। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় (৪০-১৪০ ডিগ্রি ফারেনহাইট) রাখলে এতে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। দুই ঘণ্টার বেশি পড়ে থাকা দুধ-চা খাওয়া একেবারেই উচিত নয়।
দুধ ছাড়া আদা চা তুলনামূলক বেশি নিরাপদ। ফ্রিজে রাখলে এটি ৩-৫ দিন পর্যন্ত ভালো থাকে।
আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, বাসি চা শরীরে টক্সিন তৈরি করে, যা হজম শক্তি কমিয়ে দেয়। পিত্ত দোষ বাড়িয়ে প্রদাহ সৃষ্টি করে। চিকিৎসকরাও সদ্য বানানো চা পানের পরামর্শ দেন।
কিভাবে সুস্থ থাকবেন
- প্রতিদিন তাজা চা বানিয়ে পান করুন।
- দুধ-চা ফ্রিজে রাখলে ৩ দিনের মধ্যে শেষ করুন।
- চা ২-৫ মিনিটের বেশি ফোটাবেন না।
- গন্ধ বা রঙের পরিবর্তন হলে সেই চা ফেলে দিন।
অনলাইন ডেস্ক 

























