চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার
বালুটিলা মডেল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম।
ফটিকছড়ি উত্তর উপজেলার দাতঁমারা ইউপির বালুটিলা মডেল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম’র বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাশেম স্বাক্ষরিত পত্রে আগামী ৬ মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ করে নিয়মিত কমিটি গঠনসহ শিক্ষক-কমর্চারি নিয়োগ করতে পারবেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে। কমিটিতে মোঃ শহিদুল ইসলাম সভাপতি,মোঃ আলমগীর সদস্য সচিব, মোঃ শহিদুল ইসলাম শিক্ষক প্রতিনিধি, আব্দুল খালেক অভিভাবক সদস্য।
এ ব্যাপারে শহিদুল ইসলাম বলেন,এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। শিক্ষক- শিক্ষার্থী এবং কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।
বালুটিলা মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোঃ শহিদুল ইসলাম।
-
নুরুল আবছার নূরী - আপডেট সময় : ০১:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- 53
জনপ্রিয় সংবাদ


























