ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাসি আল্পসে তুষারধসে ২ স্কিয়ারের মৃত্যু

ফরাসি আল্পস পর্বতমালায় ফের প্রাণঘাতী হয়ে উঠেছে তুষারধস। গত সোমবার পৃথক দুটি স্থানে ঘটে যাওয়া তুষারধসে দুজন স্কিয়ারের মৃত্যু হয়েছে। এর আগের সপ্তাহান্তেও অফ-পিস্ট স্কি ট্যুরিংয়ের সময় তুষারধসে আরো দুজন নিহত হয় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী গ্রেনোবলের কাছের সাঁ-আগ্নেস এলাকায় তুষারধসে ৩৮ বছর বয়সী এক স্কিয়ারের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা অপর স্কিয়ারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।অন্যদিকে, মনজেনেভর গ্রামের নিকটবর্তী একটি অফ-পিস্ট এলাকায় স্কি করার সময় বিশাল তুষারধসের কবলে পড়ে ত্রিশের কোঠায় এক ব্যক্তি প্রাণ হারান। এই ঘটনাতেও তার সঙ্গে থাকা আরেকজন নিরাপদে রয়েছেন।

এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) ফরাসি আল্পসের সর্বোচ্চ গ্রাম হিসেবে পরিচিত সাঁ-ভেরাঁর কাছে পৃথক এক তুষারধসে অফ-পিস্ট স্কি ট্যুরিংয়ে থাকা দুইজন নিহত হন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি ও অস্ট্রিয়ার আল্পস অঞ্চলে তুষারধসে অন্তত ২০ জন স্কিয়ারের মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফরাসি আল্পসে তুষারধসে ২ স্কিয়ারের মৃত্যু

আপডেট সময় : ১১:৫৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬