ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পার্সেল সার্ভিসের গোডাউনে র‌্যাবের অভিযান

৩৩ হাজারের বেশি নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, গ্রেফতার ৩

দিনাজপুর সদর শহরের একটি পার্সেল সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। এ ঘটনায় পার্সেল সার্ভিসটির শাখা ব্যবস্থাপকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর পৌরসভার সরদারপাড়া বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিসের শাখা গোডাউনে সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গোডাউন তল্লাশি করে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ এবং ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. আবুল কালাম (৩৫), মো. শহীদুল ইসলাম (৪০) এবং মো. শাহিনুর হক (৪৫)।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা কুরিয়ার সার্ভিসের আড়ালে বিক্রয় নিষিদ্ধ ওষুধ পরিবহন, মজুত ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে।
এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। জব্দকৃত আলামতসহ গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৩ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধের উৎপাদন, মজুত, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পার্সেল সার্ভিসের গোডাউনে র‌্যাবের অভিযান

আপডেট সময় : ০৮:১৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬