নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিক নিহতসহ ১৯ জন নিহত হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে একজন ২৪ বছর বয়সী ব্রিটিশ নাগরিক রয়েছেন।
পর্যটকদের বহনকারী বাসটি রাজধানী কাঠমান্ডুতে যাচ্ছিল। সোমবার ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দেশটির মধ্যাঞ্চলীয় ধাদিং জেলার ত্রিশুলি নদীর তীরে ২০০ মিটার দূরে পড়ে যায়।
নেপালী পুলিশ জানিয়েছে, তারা এখন পর্যন্ত নিহতদের মধ্যে নয়জনকে শনাক্ত করেছে। আহতদের মধ্যে একজন চীনা নাগরিক এবং একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন। আহতদের সকলকে রাজধানীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তারা জানিয়েছে।
পুলিশের মুখপাত্র অবিনারায়ণ কাফলে জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৭ জন মারা গেছেন, পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা গেছেন।
২০২৪ সালে পোখরা থেকে কাঠমান্ডুগামী একটি বাস তানাহুন জেলার মার্স্যাংদি নদীতে পড়ে যাওয়ার পর কমপক্ষে ১৪ জন মারা যান।
আন্তর্জাতিক ডেস্ক, 

























