ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে আগুন, পুড়েছে ৩টি এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষ ‘মেঘমালা’তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সভাকক্ষের ভেতরে থাকা তিনটি এসি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষ মেঘমালা থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান আশপাশের লোকজন ও উপস্থিত ব্যক্তিরা। পরে তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

একপর্যায়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে সভাকক্ষের ভেতরে থাকা তিনটি এসি পুড়ে গেছে এবং কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে কি আসছে আরিফিন শুভর ‘মালিক

নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে আগুন, পুড়েছে ৩টি এসি

আপডেট সময় : ০৩:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬