ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নকআউটে আর্জেন্টিনার পথ সহজ, ইউরোপের জায়ান্টদের কঠিন সমীকরণ

রোমাঞ্চ, নাটকীয়তা আর অঘটনে ভরা গ্রুপ পর্ব শেষে চূড়ান্ত হয়েছে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ দলের লাইনআপ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন ম্যাচের সবগুলো জিতে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে উঠেছে।
অন্যদিকে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের দুর্দান্ত পারফরম্যান্সে ছন্দে রয়েছে লে ব্লুরা।গ্রুপ পর্বে জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন নকআউটে উঠলেও নিজেদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার সুযোগ পায়নি। বিশেষ করে জার্মানি শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে গ্রুপ পর্ব শেষ করেছে।

নকআউট সূচি চূড়ান্ত হওয়ার পর দেখা গেছে, আর্জেন্টিনা ও পর্তুগাল ভিন্ন ব্র্যাকেটে অবস্থান করছে। ফলে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সম্ভাব্য মুখোমুখি লড়াই এখন কেবল ফাইনালেই সম্ভব।

বিশ্লেষকদের মতে, শেষ চারের আগে তুলনামূলক সহজ পথ পেয়েছে আর্জেন্টিনা। শেষ ৩২-এ মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে।

আফ্রিকার দলটি এবার চমক দেখিয়ে নকআউটে উঠলেও শক্তির বিচারে এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।এই ম্যাচে জিতলে আর্জেন্টিনা খেলবে অস্ট্রেলিয়া ও মিশরের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে। সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড, কলম্বিয়া, ঘানা কিংবা আলজেরিয়ার যেকোনো একটি দল।

সেমিফাইনালে অবশ্য অপেক্ষা করতে পারে বড় পরীক্ষা। সেখানে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল, ইংল্যান্ড, নরওয়ে কিংবা আইভরি কোস্টের মতো শক্তিশালী দলগুলোর কোনো একটির মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা।

অন্যদিকে প্লটের অপর প্রান্তে জমে উঠেছে ইউরোপের পরাশক্তিদের লড়াই। ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের মতো দলগুলো একই অংশে থাকায় শুরু থেকেই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।

সম্ভাব্য সূচি অনুযায়ী, শেষ ষোলো কিংবা পরবর্তী ধাপেই মুখোমুখি হতে পারে ফ্রান্স-জার্মানি এবং স্পেন-পর্তুগালের মতো হাইভোল্টেজ লড়াই। ফলে ফাইনালের আগেই বিদায় নিতে হতে পারে একাধিক শিরোপাপ্রত্যাশী দলকে।

বিশ্লেষকদের মতে, প্লটের একদিকে যেখানে আর্জেন্টিনার পথ তুলনামূলক মসৃণ, অন্যদিকে ইউরোপের পরাশক্তিদের সামনে শুরু থেকেই অপেক্ষা করছে কঠিন পরীক্ষার। তাই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে শুরু থেকেই জমে উঠতে যাচ্ছে একের পর এক মহারণ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নকআউটে আর্জেন্টিনার পথ সহজ, ইউরোপের জায়ান্টদের কঠিন সমীকরণ

আপডেট সময় : ১০:৫১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬