টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ নুরজাহান আক্তার সাথী অসুস্থতাজনিত কারণে বর্তমানে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কর্মঠ, দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি ধনবাড়ী উপজেলার মানুষের কাছে ইতোমধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।
তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ সময় সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা—তিনি যেন মিজ নুরজাহান আক্তার সাথীকে দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কর্মজীবনে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন
সুজন কুমার দাস ধনবাড়ী প্রতিনিধি: 

























