আজকাল অল্প বয়স থেকেই নানা ক্রনিক রোগ হানা দিচ্ছে। এ ধরনের সমস্যা প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব অনেক। আমাদের হাতের কাছে এমন কিছু খাবার আছে, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এর মধ্যে অন্যতম হলো মিষ্টি আলু।
রাঙা আলুতে রয়েছে বিটা ক্যারোটিন, যা পরিণত হয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। ফলে চোখ ও ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। এ ছাড়া এতে প্রচুর পটাসিয়াম থাকে, যা স্নায়ুতন্ত্রের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে এবং কিডনির স্বাস্থ্য রক্ষা করে। অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ এই আলু রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।


























