ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শনপাপড়ি তৈরি করায় আলা উদ্দিন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

  • আপডেট সময় : ০১:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • 55

২১জানুয়ারি(বুধবার) দুপুরে উপজেলার আমিরাবাদের পুরাতন বিওসি এলাকায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য,পরিদর্শক মোহাম্মদ শের আলী , থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্য ও ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী বলেন,উপজেলার পুরাতন বিওসি ভাড়া বাসায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীনভাবে শনপাপড়ি নামে খাদ্যসামগ্রী উৎপাদন করছিল ব্রাহ্মণবাড়িয়ার নবিনগরের বাসিন্দা আলা উদ্দিন নামে এক ব্যক্তি। ভূয়া ঠিকানা দিয়ে এসব খাদ্য,সামগ্রী নোংরা পরিবেশে তৈরী করে বাজারজাত করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মং এছেন মহোদয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীনভাবে শনপাপড়ি উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারামতে তাকে ১০ হাজার টাকা অর্থদনণ্ড প্রদান করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় অনুমোদন বিহীন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শন পাপড়িসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন করায় তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আলাউদ্দিন নামে এক ব্যক্তি ভূয়া ঠিকানায় অস্বাস্থ্যকর পরিবেশে শন পাপড়ি উৎপাদন ও বাজারজাত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ১০হাজার টাকা জরিমানা করা হয়। উৎপাদনকৃত কারখানাটি বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শনপাপড়ি তৈরি করায় আলা উদ্দিন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আপডেট সময় : ০১:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬