টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আলুবোঝাই একটি পিকআপে অভিযান চালিয়ে আনুমানিক ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব-১৪।
শনিবার (২৫ জুলাই) বিকেলে গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১৪-এর এডি শামসুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সামসুল হক (৩২), পিকআপের চালক মোহাম্মদ জয় (৩০) এবং হেলপার ইয়াসির আরাফাত (৩৩)-কে আটক করা হয়। আটক জয় ও ইয়াসির আরাফাত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা।
অভিযানের সময় আলুবোঝাই পিকআপটি তল্লাশি করে গাঁজাভর্তি দুটি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ আনুমানিক ৪০ কেজি বলে র্যাবের প্রাথমিক তথ্যে জানা গেছে।
র্যাব জানায়, আলুবোঝাই পিকআপটি কুমিল্লা থেকে গোপালপুরে আসে। পাগলা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালক, হেলপার এবং স্থানীয় এক সহযোগীকে আটক করা হয়।
সুজন রবি দাস ধনবাড়ী টাঙ্গাইল 

























