ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার জেলা ট্রেজারি অফিসে ঘুষ দাবীর সময জাফরুল্লাহ নামে এক ভুয়া দুদক কর্মকর্তা হাতে নাতে আটক।

গাইবান্ধা জেলা একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে ঘুষ দাবির অভিযোগে জাফরুল্লাহ নামের এক ভুয়া দুদক কর্মকর্তাকে হাতেনাতে আটক করা হয়েছে। রোববার অফিস চলাকালে তিনি নিজেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর কাছে ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। এদিন গাইবান্ধা জেলা একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে গিয়ে তিনি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কয়েকজন কর্মকর্তার কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে অফিসের কর্মকর্তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে জাফরুল্লাহকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, কিছু কাগজপত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দুদকের কোনো কর্মকর্তা নন বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী গলাচিপায় ১৫০০ পিস ইয়াবাসহ নারীসহ চার মাদক কারবারি আটক।

গাইবান্ধার জেলা ট্রেজারি অফিসে ঘুষ দাবীর সময জাফরুল্লাহ নামে এক ভুয়া দুদক কর্মকর্তা হাতে নাতে আটক।

আপডেট সময় : ০৮:১৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬