ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণসংযোগকালে আবদুল আউয়াল মিন্টু: ধর্মের ভেদাভেদ নয়, ধানের শীষেই ঐক্যের আহ্বান

  • আপডেট সময় : ০৫:১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • 47

বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, কে হিন্দু আর কে মুসলমান—এই ভেদাভেদ না দেখে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিন। আমি আপনাদের দোয়া, সহযোগিতা ও ভোট চাই।

গণসংযোগের দ্বিতীয় দিনে শুক্রবার (জুমার নামাজের পর) ফেনীর দাগনভুঁইয়া উপজেলার ৪নং রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলাইয়াপুর গ্রামের পালবাড়িতে কীর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দাগনভুঁইয়া শহরের বড় মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে মুসল্লিদের সঙ্গে ধানের শীষ প্রতীকের গণসংযোগ করেন।

ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনের বিএনপির দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু পরে আলাইপুর গ্রামে নিজ বাড়িতে পিতা হাজী সফিউল্লাহ ও মাতা বদরের নেছার কবর জিয়ারত করেন। মধ্যাহ্নভোজ শেষে তিনি মাতুভুঁইয়া বাজার, বটতলা বাজার, পোদ্দার পুকুর, পূর্ব মোমারিজপুর, উত্তর আলীপুর, দক্ষিণ নেয়াজপুর, হীরাপুর ও বেকের বাজারে ধানের শীষ প্রতীকের গণসংযোগ করেন।

অপর এক অনুষ্ঠানে তিনি বলেন, কেউ কেউ ভোটের সঙ্গে বেহেশত-দোযখের বিষয় জড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ বেহেশত ও দোযখের একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা। তাই এ বিষয়ে মা-বোনসহ সবাইকে সচেতন করার আহ্বান জানান তিনি।

এসময় দাগনভুঁইয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন, আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে তাজোয়ার আউয়াল এবং মিডিয়া সেল সমন্বয়ক ছলিম উল্লাহ মেজবাহসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গণসংযোগকালে আবদুল আউয়াল মিন্টু: ধর্মের ভেদাভেদ নয়, ধানের শীষেই ঐক্যের আহ্বান

আপডেট সময় : ০৫:১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬