ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোটে গুলি, নিহত ৪

জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশকারী একটি মার্কিন স্পিডবোডকে লক্ষ্য করে গুলি করেছে কিউবার কোস্টা গার্ড। এতে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ৬ জন।

বুধবার কিউবার জলসীমায় ঢুকে টহলদার বাহিনীর ওপর গুলি চালালে পাল্টা অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোটের দেশটির জলসীমায় অনুপ্রবেশ ঘটে বলে জানিয়েছে হাভানা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মাঝে গতকাল এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টহলদলের কমান্ডারও আহত হয়েছেন।

কিভাবে ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে।

ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমেয়ার বলেছেন, অন্যান্য রাজ্য ও ফেডারেল সংস্থার সঙ্গে সমন্বয় করে আলাদা তদন্ত করা হবে। তার মতে, কিউবার দেওয়া তথ্য পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়।

ঘটনাটি এমন সময়ে ঘটে, যখন যুক্তরাষ্ট্র কিউবায় প্রায় সব তেল সরবরাহ বন্ধ করেছে, ফলে কমিউনিস্ট সরকার চাপের মধ্যে পড়েছে।

এর আগে ৩ জানুয়ারি মার্কিন বাহিনী কারাকাস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে, যার ফলে কিউবার একটি গুরুত্বপূর্ণ মিত্র হারায়।

কিউবা জানিয়েছে, রাজধানী হাভানা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উত্তর উপকূলের ফ্যালকোনেস কে এলাকার কাছে স্পিডবোটটি তাদের সীমান্ত চ্যানেলে প্রবেশ করে। তখন টহল ইউনিটের পাঁচ সদস্য সেটির দিকে এগিয়ে গেলে স্পিডবোটটি গুলি চালায় এবং কিউবার জাহাজের কমান্ডার আহত হন।

স্পিডবোটে থাকা নিহত বা আহতদের পরিচয় এখনো জানা যায়নি। কিউবা জানিয়েছে, নৌযানটি ফ্লোরিডায় নিবন্ধিত ছিল।

কিউবার বিবৃতিতে বলা হয়েছে, তারা আঞ্চলিক জলসীমা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষাই তাদের মূল লক্ষ্য। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে এখনো কোনো মন্তব্য দেয়নি।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোটে গুলি, নিহত ৪

আপডেট সময় : ০৯:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬