ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে তীব্র শিলাবৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্ত, তামাক-ভুট্টা-ধানের ব্যাপক ক্ষতি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে তীব্র শিলাবৃষ্টিতে বসতঘর ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৯ মার্চ) ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টার মধ্যে হঠাৎ শুরু হওয়া শিলাবৃষ্টি অল্প সময়ের মধ্যেই তীব্র আকার ধারণ করে। এতে এলাকার বহু বসতঘরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয় এবং গাছপালার ব্যাপক ক্ষতি হয়।

এলাকাবাসীর দাবি, শিলাবৃষ্টির আকার এতটাই বড় ও তীব্র ছিল যে অনেক টিনের ঘরের চাল ফুটো হয়ে গেছে। একাধিক বাড়ির চালায় অসংখ্য ছিদ্র সৃষ্টি হয়েছে, ফলে বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। এ ঘটনার ভিডিওচিত্র স্থানীয়দের কাছে রয়েছে, যেখানে শিলাবৃষ্টির তীব্রতা ও ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্টভাবে দেখা যায়।

শুধু বসতঘর নয়, শিলাবৃষ্টিতে কৃষিক্ষেতেও নেমে এসেছে বিপর্যয়। তামাক, ভুট্টা ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, হঠাৎ এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে তাদের স্বপ্ন ভেঙে গেছে। তারা দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরিজ বাঁচাতে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পাকিস্তানের

কালীগঞ্জে তীব্র শিলাবৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্ত, তামাক-ভুট্টা-ধানের ব্যাপক ক্ষতি

আপডেট সময় : ০৪:৫৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬