ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েকদিনের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সিএনএন

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৮:৪৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 36

কয়েকদিনের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সিএনএন

আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানে হামলা চালাতে পারে। এ জন্য তারা প্রস্তুতিও নিয়েছে। বিষয়টি এখন নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের ওপর।

সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে এমন তথ্য জানতে পেরেছে সিএনএন। গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর শক্তি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর পর হোয়াইট হাউসকে জানানো হয়- সামরিক বাহিনী প্রস্তুত আছে। হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে, বিপক্ষে দুই ধরনের যুক্তি দিয়েছেন। চূড়ান্ত পদক্ষেপ কী হবে সে বিষয়ে তিনি উপদেষ্টা ও মিত্রদের মতামত নিচ্ছেন।

সুইজারল্যান্ডের জেনেভায় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরমাণু বিষয়ক পরোক্ষ বৈঠক করেন। এতে মধ্যস্থতা করে ওমান। বৈঠকে একে অপরের মধ্যে চিরকুট বিনিময় হলেও কোনো নির্দিষ্ট বিষয়ের সমাধান হয়নি। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, উভয়পক্ষ কিছু ‘পথনির্দেশক নীতিমালার’ বিষয়ে একমত হয়েছে। আর একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এখনও অনেক বিষয়ের বিস্তারিত আলোচনা বাকি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার বলেন, ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের অবস্থানের বিষয়ে বিস্তারিত তথ্য দেবে বলে আশা করা হচ্ছে। তবে ট্রাম্প ওই সময়ের মধ্যে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবেন কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি লেভিট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়েকদিনের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সিএনএন

আপডেট সময় : ০৮:৪৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬