ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কণার গানে নাচলেন বলিউডের নোরা ফাতেহি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • 73

কণার গানে নাচলেন বলিউডের নোরা ফাতেহি

কিছুদিন আগেই অন্তর্জালে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’। গানটি সুর ও সংগীত করেছেন সানজয়, আর কণার সঙ্গে গানটি গেয়েছেন নিশ।

তাল মিলিয়ে এবার গানের সঙ্গে নাচে মাতলেন বলিউডের নোরা ফাতেহি। হালকা মেজাজে নাচতে দেখা যায় নোরাকে এবং তাকে সঙ্গ দেয় সানজয়।

নোরা ফাতেহির নাচের ভিডিওটি সানজয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’

ভিডিওটি পোস্ট হওয়ার ২০ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে পেয়েছে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট। নোরা নিজেও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়েছেন।

ভিডিওতে দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন।

অনেকে লিখেছেন, ‘নোরাকে বাংলা গানে নাচতে দেখাটা সত্যিই দারুণ।’

উল্লেখ্য, ৫ ডিসেম্বর উন্মোচিত ‘মেহেন্দি’ গান ভিডিওটি ৪২ লাখের বেশি ভিউ পেয়েছে এবং এখনও দর্শক মন জয় করে চলেছে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

কণার গানে নাচলেন বলিউডের নোরা ফাতেহি

আপডেট সময় : ০৬:১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫