ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উপ-উপাচার্যের মেয়েসহ বিতর্কিত সব নিয়োগ বাতিলের দাবি চবি ছাত্রদলের

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • 34

উপ-উপাচার্যের মেয়েসহ বিতর্কিত সব নিয়োগ বাতিলের দাবি চবি ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্যের মেয়েসহ বিতর্কিত সব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিলসহ চার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

তাদের দাবিগুলো হলো–নিয়োগে স্পষ্ট স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে উপাচার্য ও উপ-উপাচার্যের অবিলম্বে পদত্যাগ, উপ-উপাচার্যের কন্যাসহ সব বিতর্কিত ও অবৈধ নিয়োগ বাতিল, ইউজিসির নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং বিভাগীয় আপত্তি ও পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া সব নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করে স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ কার্যক্রম মেধার চরম অবমূল্যায়ন, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শিক্ষাব্যবস্থার ওপর গুরুতর আঘাত। এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়কে আরো গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া হবে।

এসময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১১৩ জনকে নিয়োগ দেওয়া হয়।

এতে উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা খান প্রভাষক হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উপ-উপাচার্যের মেয়েসহ বিতর্কিত সব নিয়োগ বাতিলের দাবি চবি ছাত্রদলের

আপডেট সময় : ০৭:২৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬