ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টা, নিরাপত্তাহীনতায় বয়োবৃদ্ধ নুরুল আলম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আদালতের ১৪৪ ধারার জারি করা নির্দেশ অমান্য করে এক বয়োবৃদ্ধের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। বিরোধীয় জমিতে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় নিরাপত্তা চেয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের পর বর্তমানে ওই প্রবীণ ব্যক্তি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রাতযাপন করছেন।
​নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার ইসলামাবাদ ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের পূর্ব বোমালখালী গ্রামের বাসিন্দা প্রবীণ নুরুল আলম (পিতা: মোহাম্মদ ইসহাক) বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজারে একটি ফৌজদারি মামলা দায়ের করেন (মামলা নং- ৫৫২/২০২৬, ধারা: ১৪৪)। মামলায় স্থানীয় বদরুল ইসলামসহ (পিতা: মৃত আব্দুল হাকিম) ০৭ জনকে বিবাদী করা হয়েছে।
​মামলার নথিপত্রে উল্লেখ করা হয়, বিতর্কিত জমিটি বর্তমানে ১ম পক্ষ নুরুল আলমের বৈধ দখলে রয়েছে এবং জমির সব প্রয়োজনীয় কাগজপত্র তাঁর পক্ষে বিদ্যমান। তা সত্ত্বেও বিবাদী পক্ষ জবরদস্তিমূলকভাবে জমিটি দখলের পাঁয়তারা চালাচ্ছে, যার ফলে এলাকায় যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের মারাত্মক আশঙ্কা দেখা দিয়েছে।
​বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে উক্ত জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন। আদেশে সহকারী কমিশনার (ভূমি), কক্সবাজার সদর-কে বিরোধীয় জায়গার স্বত্ব ও দখল বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের পূর্বে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসাথে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিরোধীয় জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিবাদীদের আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
​ভুক্তভোগী প্রবীণ নুরুল আলমের অভিযোগ, আদালতের আদেশের পরেও প্রতিপক্ষ সশস্ত্র মহড়া চালিয়ে জমি দখলের চক্রান্তে লিপ্ত রয়েছে। প্রতিপক্ষের হুমকি ও হামলার আশঙ্কায় বর্তমানে তাঁদের দিন ও রাত চরম আতঙ্ক ও সংশয়ের মধ্যে কাটছে। তিনি এ বিষয়ে প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঈদগাঁওয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টা, নিরাপত্তাহীনতায় বয়োবৃদ্ধ নুরুল আলম

আপডেট সময় : ০৫:১৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬