নাম প্রকাশ না করা সূত্রের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস এবং এনবিসি নিউজ জানিয়েছে, বৈঠকে আইনপ্রণেতাদের কাছে যুদ্ধ পরিচালনার বিভিন্ন খাতের ব্যয়ের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, প্রথম ছয় দিনেই ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, এই হিসাবের মধ্যে যুদ্ধ শুরুর আগে সামরিক সরঞ্জাম, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অতিরিক্ত সেনা মোতায়েনের মতো প্রস্তুতিমূলক খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সামগ্রিকভাবে যুদ্ধের প্রকৃত ব্যয় এই অঙ্কের চেয়ে অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক, 

























