এ সময় তাঁর কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে বলে জানা গেছে।
আহত নাজমুল হোসেন বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউনিয়নের দাউদপুর জোলাপাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে জালালপুর এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে তাঁকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি রয়েছে
আজ সন্ধ্যায় হিলির জালালপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন বিকাশের এক ডিস্ট্রিবিউটর সেল অফিসার। 

























