বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে ছয়জন ভারতীয় ও তিনজন বিদেশি।
ভারতীয় ক্রিকেটাররা হলেন মনি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কেএল শ্রীজিত, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাট সিং।
অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার ভিরানদীপ সিং, দক্ষিণ আফ্রিকার পেসার ইথান বোশ এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্রিস গ্রিন।
সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়ার পরও কেন শেষ মুহূর্তে এই ৯ জন ক্রিকেটারকে বাদ দেওয়া হলো, এ নিয়ে আইপিএল কর্তৃপক্ষের নীরবতা ক্রিকেটপ্রেমীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
উল্লেখ্য, আইপিএল মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে।


























