ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাশেজ শেষ উডের, শঙ্কায় ক্যারিয়ার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 57

অ্যাশেজ শেষ উডের, শঙ্কায় ক্যারিয়ার

ইনজেকশন, পুনর্বাসন, নিবেদন কিছুই শেষ পর্যন্ত কাজে এল না। হাঁটুর পুরোনো চোটই আবার বাধা হয়ে দাঁড়াল মার্ক উডের সামনে। এবারের অ্যাশেজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার।

উডের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী ম্যাথু ফিশার।

২০২২ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলেছিলেন তিনি।

গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বাঁ হাঁটুর চোটে পড়েছিলেন উড। পরে সেই হাঁটুতে অস্ত্রোপচারও করাতে হয়। তাই দীর্ঘদিন ধরেই তার মাঠে ফেরার প্রক্রিয়া ছিল অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোনো।

পুরোপুরি ফিট করার লক্ষ্যে বিস্তর সময় নিয়ে তাকে তৈরি করেছিল ইংল্যান্ড দল।

এরপর অ্যাশেজের প্রথম টেস্ট দিয়েই ১৫ মাস পর টেস্ট দলে ফেরেন তিনি। দুই দিনে শেষ হয়ে যাওয়া ম্যাচে ১১ ওভার বল করে পাননি কোনো উইকেট। ম্যাচের পর আবার দেখা দেয় হাঁটুতে ব্যথা।

বিশেষজ্ঞের পরামর্শের ভিত্তিতে দ্বিতীয় টেস্ট থেকে সরে দাঁড়ান তিনি। তৃতীয় টেস্টেও তার খেলা নিয়ে সংশয় ছিল আগেই।

ইংল্যান্ড আশা করছিল, শেষ দুই টেস্টে মেলবোর্ন ও সিডনিতে হয়তো তাকে পাওয়া যাবে। কিন্তু সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল।

চোটে ছিটকে যাওয়ায় হতাশ উড।

তবে সামাজিক মাধ্যমে জানালেন, আবারও ফিরে আসার ইচ্ছা আছে তার।

উড লিখেছেন, ‘অ্যাশেজের বাকি অংশ থেকে ছিটকে পড়ায় আমি খুবই হতাশ। বড় অস্ত্রোপচারের পর সাত মাসের কঠোর পরিশ্রমের ধারাবাহিকতায় টেস্টে ফিরেছিলাম। কিন্তু হাঁটুটা আর টিকল না। এত ইনজেকশন, এত চিকিৎসার পরও পরিস্থিতি খারাপ হয়েছে—এটা ভাবিনি। প্রত্যাশা পূরণ করতে না পারায় আমি দুঃখিত। তবে আমি আবার ফিরতে সর্বোচ্চ চেষ্টা করব। মাসগুলো খুব কঠিন কেটেছে, কিন্তু লড়াই চালিয়ে যাব। আমরা এখনও ঘুরে দাঁড়াতে পারি—হাল ছাড়ার সুযোগ নেই। কাম অন, ইংল্যান্ড।’

উড এখন দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। তবে সামনে পথ বেশ কঠিনই। আগামী মাসে বয়স হবে ৩৬। চোটও তাকে পিছু ছাড়ছে না। একজন ফাস্ট বোলারের জন্য এই ধকল সামলানো সহজ নয়—ফলে তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে।

অন্যদিকে, উডের বদলি হিসেবে দলে আসা ফিশার এখন ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে অস্ট্রেলিয়াতেই রয়েছেন। তৃতীয় টেস্টের আগে মূল দলে যোগ দেবেন ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই পেসার।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অ্যাশেজ শেষ উডের, শঙ্কায় ক্যারিয়ার

আপডেট সময় : ১০:১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫