চট্টগ্রামের ফটিকছড়ির কর্ণফুলী চা বাগানের অভ্যন্তরে কুতুবছড়ি খালে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার লেলাং ইউনিয়নের কুতুবছড়ি খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
অভিযানকালে খাল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১১ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হলে সরকারি কোষাগারে ৪৭ হাজার ৫০০ টাকা জমা দেওয়া হয়।
এসময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পাশাপাশি ড্রেজারের সঙ্গে থাকা পাইপও বিকল করে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম) আব্দুল্লাহ আল বোরহান :- 



















