ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে কুতুবছড়ি খালে অভিযান, ১১ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ির কর্ণফুলী চা বাগানের অভ্যন্তরে কুতুবছড়ি খালে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার লেলাং ইউনিয়নের কুতুবছড়ি খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
অভিযানকালে খাল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১১ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হলে সরকারি কোষাগারে ৪৭ হাজার ৫০০ টাকা জমা দেওয়া হয়।
এসময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পাশাপাশি ড্রেজারের সঙ্গে থাকা পাইপও বিকল করে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

ফটিকছড়িতে কুতুবছড়ি খালে অভিযান, ১১ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ

আপডেট সময় : ০৮:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬