ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, টিঘর গ্রামের আইয়ুব খান ও জামাল মিয়ার মধ্যে হালচাষ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠি, টেটা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।
এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় : ১২:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬