চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ড নির্বাসি বিশিষ্ট শিল্পপতি মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ার সহধর্মিণী খাদিজা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
৮ আগস্ট শনিবার বিকেল ২ টায় জাতীয় সংসদ ২৭৯ চট্টগ্রাম -২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীরের মা ও বিশিষ্ট শিল্পপতি মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারর সহধর্মিণী খাদিজা বেগম (৯০) জানাজার নামায মরহুমা নিজ বাসভবনে পাশের ময়দানে রাত ৯ টায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,রাঙ্গুনিয়া উপজেলার সংসদ সদস্য মোঃ উমামা কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাতে হোসেন, ফটিকছড়ি উপজেলা বি এন পির আহবায়ক কর্ণেল আজিমুল্লাহ বাহার, বি এন পির নেতা আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন,মাইজভান্ড দরবার শরীফের গাউছিয়া হক মনজিলের সাজ্জাদনশীন আলহাজ্ব মুহাম্মদ হাসান মাইজভান্ডারিসহ বিভিন্ন দরবারে সাজ্জাদনশীন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম মরহুমার আত্নীয় স্বজন। জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নুরুল আবছার নূরী 

























