গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য Salimuzzaman Salim এর নির্দেশনয় দেশের আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ছাত্রদলের নেতাকর্মীদের সর্বদা সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এ প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানা গেছে।
নেতাকর্মীরা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। তারা আইন নিজের হাতে তুলে না নিয়ে, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।
ছাত্রদলের পক্ষ থেকে আরও বলা হয়, দেশের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় তারা সর্বদা সচেষ্ট থাকবেন।
মিলন মোল্যা, মুকসুদপুর উপজেলা প্রতিনিধি 

























