ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের তহশিলদারসহ চারজন সাময়িক বরখাস্ত

অনিয়মের সরাসরি অভিযোগ পেয়ে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া। সোমবার (৩ আগস্ট) সকালে দুটি ইউনিয়ন ভূমি অফিসে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনকালে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
​স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকালে জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া কোনো পূর্বঘোষণা ছাড়াই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনে যান। পরিদর্শনকালে অফিসে উপস্থিত সেবাগ্রহীতারা জেলা প্রশাসকের কাছে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ তোলেন। সেবাগ্রহীতাদের অভিযোগের সত্যতা পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ ওই অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
​কাশিমপুর পরিদর্শনের পর জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে পরিদর্শনের সময়ও নানা অনিয়মের চিত্র উঠে এলে তিনি উক্ত অফিসের তহশিলদারকে কঠোরভাবে সতর্ক করেন।
​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য সঠিক নয়:
এদিকে, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ফেসবুকে অনেকে দাবি করতে থাকেন—‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে’। তবে জেলা প্রশাসন থেকে বিষয়টি স্পষ্ট করে জানানো হয়েছে যে, এ দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। জেলা প্রশাসকের এই বরখাস্তের নির্দেশ কেবল অনিয়মে অভিযুক্ত কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপরই প্রযোজ্য হয়েছে, পুরো জেলার ভূমি অফিসের ক্ষেত্রে নয়।
​জেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, সরকারি কাজে স্বচ্ছতা আনয়ন এবং জনসেবায় হয়রানি বন্ধে এ ধরনের আকস্মিক অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

​অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের তহশিলদারসহ চারজন সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৯:৪২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬