ময়মনসিংহের ফুলপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— ফুলপুর উপজেলার বাইটকান্দি ইউনিয়নের দারাকপুর গ্রামের কদম আলীর ছেলে মোহাম্মদ এরশাদ মিয়া এবং একই ইউনিয়নের সক্ষল্লা মোড় এলাকার আরমান আলীর ছেলে মোঃ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
ফুলপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মোঃ হেলাল উদ্দিন সরকার। 



















