ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ২

ময়মনসিংহের ফুলপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ।
​গ্রেফতারকৃতরা হলেন— ফুলপুর উপজেলার বাইটকান্দি ইউনিয়নের দারাকপুর গ্রামের কদম আলীর ছেলে মোহাম্মদ এরশাদ মিয়া এবং একই ইউনিয়নের সক্ষল্লা মোড় এলাকার আরমান আলীর ছেলে মোঃ হোসেন।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
​ফুলপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফুলপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ২

আপডেট সময় : ১২:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬