ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নদীভাঙন প্রতিরোধে উলিপুরের বিভিন্ন এলাকায় জিও ব্যাগ বরাদ্দ; থেতরাই, বেগমগঞ্জ ও চর ঘুঘুমারীতে দ্রুত কাজ শুরু – এমপি সালেহী

কুড়িগ্রামের উলিপুর উপজেলার নদীভাঙনপ্রবণ এলাকাগুলোতে ভাঙন প্রতিরোধ এবং নদীর তীর সংরক্ষণে জিও ব্যাগ ফেলার কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে থেতরাই ইউনিয়ন, বেগমগঞ্জ মোল্লাহাট ও চর ঘুঘুমারী এলাকায় জিও ব্যাগের বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, পর্যায়ক্রমে এসব এলাকায় জিও ব্যাগ ফেলে নদীভাঙনের ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হবে।

এরই অংশ হিসেবে থেতরাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোড়াই পিয়ার মন্ডলপাড়া এলাকায় মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপির বিশেষ বরাদ্দের জিও ব্যাগের কাউন্টিং (গণনা) সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই সেখানে পর্যায়ক্রমে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, বেগমগঞ্জের মোল্লাহাট এলাকায় নদীর দুই তীর সংরক্ষণের জন্য ৬ হাজার জিও ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত সেখানে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়া চর ঘুঘুমারী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন নদীভাঙনপ্রবণ এলাকার জন্যও জিও ব্যাগের বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এলাকাটিতে দ্রুত জিও ব্যাগ ফেলার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নদীভাঙনের কারণে ঝুঁকিতে থাকা মানুষের জীবন, সম্পদ ও বসতভিটা রক্ষাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে যেসব এলাকায় নদীভাঙনের ঝুঁকি রয়েছে এবং জিও ব্যাগের প্রয়োজন রয়েছে, সেসব এলাকার বাসিন্দাদের বিষয়টি জানাতে আহ্বান জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে।

নদীভাঙনপ্রবণ এলাকায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এ কার্যক্রমের প্রধান লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নদীভাঙন প্রতিরোধে উলিপুরের বিভিন্ন এলাকায় জিও ব্যাগ বরাদ্দ; থেতরাই, বেগমগঞ্জ ও চর ঘুঘুমারীতে দ্রুত কাজ শুরু – এমপি সালেহী

আপডেট সময় : ০৫:৫৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬