পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন ও ভালো ফলাফলের লক্ষ্যে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
এসময় বিদ্যালয়ের দাতা সদস্য ইঞ্জিনিয়ার জনাব মোঃ রেজাউল কবির জসিম এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব রাব্বুল কবির শাহাজাদা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদান করতে হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা সবসময় সহযোগিতা করে যাবো।”
পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার জনাব মোঃ রেজাউল কবির জসিম বিভিন্ন প্রজাতির আমের কলমসহ একটি বনজ চারা রোপণ করে বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার জনাব জসিমকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
মোঃ আরিফ হোসেন খান স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 

























