ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগাছায় ৩ ফিলিং স্টেশনকে জরিমানা

  • আপডেট সময় : ০৩:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • 86

রংপুরের পীরগাছায় ওজন ও পরিমাপে কারচুপি করে ভোক্তাদের ঠকানোর অভিযোগে তিনটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে তিনটি প্রতিষ্ঠানে মোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও পীরগাছা উপজেলা প্রশাসন যৌথভাবে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চৌধুরানী বাজারের ‘মেসার্স চৌধুরানী ফিলিং স্টেশন’-এ প্রতি ১০ লিটার পেট্রোলে ৭০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ‘মেসার্স স্বপন ফিলিং স্টেশন’-এ প্রতি ১০ লিটার পেট্রোল, অকটেন ও ডিজেলে ১৫০ থেকে ৩১০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সবচেয়ে বেশি কারচুপি পাওয়া যায় কদমতলী মোড়ের ‘মেসার্স সোহেল অ্যান্ড সোহাগ ফিলিং স্টেশন’-এ। সেখানে প্রতি ১০ লিটার পেট্রোলে ৫২১ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫৬০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পীরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন বলেন, “ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ওজন ও পরিমাপে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পীরগাছায় ৩ ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট সময় : ০৩:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬