চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় শহরের চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি এডভোকেট মোহা: সোলায়মান বিশু।
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান হানু, ডা: মো: দুরুল হোদা, মনোয়ারুল ইসলাম ডালিম, ক্যাশ একাউন্ট অফিসার ইমনে সাউদসহ প্রমুখ।
বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ও আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ কৃষিবিদ কামরুল আরেফিন বুলু। উপস্থিত সাধারণ ও আজীবন সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে এই প্রতিবেদন ও বাজেট অনুমোদিত হয়।
সভার আগে সকল সদস্যদের জন্য দোয়া মোনাজাত করেন আলীনগর রেল কোয়ার্টার জামে মসজিদের খতিব আল-আমিন হোসাইন।
মামুন হোসেন খান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

























