অদ্য ০৩ মে, ২০২৬ খ্রি. ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ে নায়েক নয়ন সরকার -কে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
কনস্টেবল পদ থেকে নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত এই পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।
পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার, পিপিএম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

























