গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন নিয়মিতভাবে বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ফেলে দিতে হবে। কারণ এসব স্থানে এডিস মশার প্রজনন বৃদ্ধি পায়, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ায়।
গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ এবং ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২১’ অনুযায়ী—ছাগল/ভেড়া : ১০ টাকা, গরু : ৫০ টাকা, মহিষ : ৭৫ টাকা। প্রতি জবাইকৃত পশুর জন্য নির্ধারিত ফি সিটি করপোরেশনের আওতাধীন মাংস ব্যবসায়ীদের আদায় ও পরিশোধ করতে হবে।
ডিএসসিসি সতর্ক করে জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গণবিজ্ঞপ্তিতে নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে- ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নগর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, নগর পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।


























