মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার দুই সপ্তাহের বেশি সময় পর ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরায়েলকে সহযোগিতা করার সন্দেহে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির স্থানীয় গণমাধ্যম রবিবার এ তথ্য জানিয়েছে।
ফার্স নিউজ এজেন্সি জানায়, পশ্চিম আজারবাইজান প্রদেশে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়। প্রাদেশিক প্রসিকিউটর হোসেইন মাজিদির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, ‘২০ জনকে গ্রেপ্তার করে আটক করা হয়েছে’, কারণ তাদের বিরুদ্ধে ‘সামরিক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা স্থাপনার তথ্য জায়নিস্ট শত্রুর কাছে পাঠানোর’ অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানজুড়ে সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক অভিযানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সন্দেহ করা হচ্ছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এই সংঘাত শুরু হয় এবং এর জবাবে ইরান পাল্টা হামলা চালায়।
আন্তর্জাতিক ডেস্ক, 

























