ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা

ময়মনসিংহের ভালুকায় ইচ্ছাকৃতভাবে পেট্রোল বিক্রি বন্ধ রাখার অভিযোগে পলাশ ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন এ জরিমানা করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তাদের ভোগান্তির সৃষ্টি করে ইচ্ছাকৃতভাবে পেট্রোল বিক্রি বন্ধ রাখার অভিযোগে এ জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এ অভিযান চলমান থাকতে বলে জানান সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট সময় : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬