ময়মনসিংহের ভালুকায় ইচ্ছাকৃতভাবে পেট্রোল বিক্রি বন্ধ রাখার অভিযোগে পলাশ ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন এ জরিমানা করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তাদের ভোগান্তির সৃষ্টি করে ইচ্ছাকৃতভাবে পেট্রোল বিক্রি বন্ধ রাখার অভিযোগে এ জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এ অভিযান চলমান থাকতে বলে জানান সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন
ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা
-
স্টাফ রিপোটার : মোঃ মোক্তার হোসাইন মুক্তা
- আপডেট সময় : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- 74
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















