সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা মির্জাপুর বালুর গাঁদা মোড় এলাকায় গরুবোঝায় আলমসাধু একটি গাড়ির চাকা পাংচার হয়ে যায় এবং অন্যটি গাড়ির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে চালকসহ ২ জন নি*হ*ত ও আহত হয়েছেন মোট ৬ জন।
নিহত গরু ব্যবসায়ীর নাম ইশার আলী (৬৫)আহতরা হলেন মো: আমিনুল ইসলাম পিতা মো: নুর ইসলাম সাং সরাবপুর আগরডারী।, মোহাম্মদ মামুন হোসেন ও মোতালেব হোসেন ও উভয়সাং গোবরডাড়ী (এবং সদর হাসপাতালে নেওয়ার পথে আহত দুজনের ভিতর একজন মা*রা গেছেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন কিন্তু তার নাম ঠিকানা কেউ বলতে পারেন নাই)। বৃহস্পতিবার বেলা১০:৩০ টার সময় মির্জাপুর বালুর গাদার মোর নামক স্থানে ভাটার সামনে এই ঘটনা ঘটে।
সরে জমিনে দেখা যায় তিনটি কালো আড়েগরু বোঝাই নিয়ে আবাদের হাট থেকে খর্নিয়া যাওয়ার উদ্দেশ্যে তারা সাতক্ষীরা থেকে ভোরবেলায় গাড়ি ছেড়ে আসে উল্লেখিত স্থানে পৌঁছালে চালক গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়টি খাদে ফেলে দেয়। ঘটনা স্থলে চালক নিহত হয়। (এবং এই ঘটনার দুই ঘন্টা ব্যবধানে একই জায়গায় আরো একটি গরু বোঝায় আলম সাদু গাড়িটির এক্সেল ভেঙে দুর্ঘটনা ঘটে এ সময় গাড়িতে ছিল ৮টি গরু এবং চারজন বেপারী এ দুর্ঘটনায় গরু এবং ব্যাপারী সবাই ভালো আছে সুস্থ আছেন) উক্ত রিপোর্ট লেখা পর্যন্ত পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করিয়া হাইওয়ে থানা পুলিশকে অবহিত করেছেন এমনটাই নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ পাটকেলঘাটা।
সাতক্ষীরা প্রতিনিধি ইয়াকুব 

























